Saturday, March 3, 2018

বিয়ের পূর্বে বিয়ের উদ্দেশ্যে প্রেম ! শয়তানের অন্যতম প্রতারণা --------------------­--------------------­-------------

আমি তো বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করছি।খারাপ কোন উদ্দেশ্য নাই।আমাদের সম্পর্ক পবিত্র।
” ”
এই ধরণের প্রতারণা মুলক যুক্তির বেড়াজালে আটকে আছে হাজারো যুবক। পড়া লিখা তো আছেই মা’বাবার কষ্টার্জিত সম্পদ নষ্ট করছে দেদারে। যৌবনের তাড়নায় ‍দিশ পাচ্ছেনা কি করবে?

হ্যাঁ, বিয়ে করার উদ্দেশ্যেই করছেন? ঠিক আছে।
আপনারকাছে প্রশ্ন থাকবে, যদি বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা বৈধ হয়, তাহলে হজ্ব করার উদ্দেশ্যে ব্যাংক ডাকাতি করাও কি বৈধ হবে ? হজ্ব করাও তো একটি অন্যতম ভাল কাজ। --------------------­--------------------­-
আহ! প্রেমিক প্রেমিকা কথোপকথন হয়,আর শয়তান দুর থেকে দাড়িয়ে দেখে আর মুসকি হাসি মারতে মারতে ..........।
# প্রেমিকঃ - আমি তোমাকে ভালোবাসি। # প্রেমিকাঃ - আমিও তোমাকে ভালোবাসি। # শয়তানঃ - আর আমি তোদের দুই জনকেই ভালোবাসি!
রাসুল (সাঃ) বলেছেন,
"যেখানে দু'জন বেগানা নারী-পুরুষ নির্জনে একত্রিত হয়, সেখানে তৃতীয়জন হয় শয়তান।"– [সহীহ্ তিরমিযী, ১১৭১]
এখানে নির্জনে নারী-পুরুষ কে একত্রিত হতে স্পষ্টত নিষেধ করা হয়েছে। এখন ধরুন, আপনি বা আমি যদি কারো সাথে মোবাইলে কথা বলি, সেটাও নির্জনে একত্রিত হওয়া নয় কি? কারন, আমরা মোবাইলে কথা বলার সময় নির্জনেই কথা বলি। নির্জনে SMS আদান-প্রদান করি। এবং তখন দুজনের মধ্যে কোনোরুপ বাঁধা থাকে না। (যাদের প্রেম করার এক্সপেরিয়েন্স আছে তারা বিষয়টি ভালো ভাবেই বুঝবেন।
একসময় কথাবার্তা কতটা অশালীন মূহুর্তে পৌছায়)। যার দ্বারা মুখের ও অন্তরের যিনা হয়।যা স্পষ্ট হারাম।
আল্লাহ বলেন, "তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না"–[আল ইসার ১৭:৩২] এ বিষয়ে আরো দ্রষ্টব্য→ [সহিহ্ বুখারী: ৬৩৪৩ ও সহিহ্ মুসলিম:২৬৫৭] --------------------­--
অশ্লীলতা তো দূরের কথা, এক্ষেত্রে বিনা প্রয়োজনে শালীন ভাবে কথাবার্তা বলারও বৈধতা নেই মুহাররাম নারী-পুরুষের মধ্যে। না প্রেম হিসেবে, না বন্ধুত্ব আর না দোস্ত- দোস্ত বলে ডাকা। কোনোটার ই বৈধতা নেই। আপনি কিভাবে অপর একটি মেয়েকে বা ছেলেকে "Love You Jan" বলার সাহস রাখেন..? আপনি তো মুসলমান তাইনা? একটা সাধারন মেয়ে বা ছেলে কিভাবে আপনার জান্ (জীবন) হতে পারে..?
আবার কিছু ছ্যাঁকা খাওয়া পোলা-মাইয়া আছে। যারা প্রেমিক-প্রেমিকার স্মৃতিতে রাতে ঘুমাতে পারে না।দিনের মধ্যে ৫-৭ টা ছ্যাঁকা খাওয়া পোষ্ট প্রসব করাই লাগবে ফেসবুকে। গার্লফ্রেন্ড-বয় ফ্রেন্ডের জন্য কেঁদে কেঁদে চোখ ভাসায়। কিন্তু এইসব লাইলি-মজনুরা আল্লাহর কাছে একদিনও কাঁদে না। তারা কাঁদে না অত্যাচারিত মাজলুম রোহিঙ্গা ও সিরিয়া বাসীর জন্যও। এরাও শিরক করছে। আল্লাহর কাছে না কেঁদে, অবৈধ প্রেয়সীর জন্য কাঁদছে। সুতরাং কোনো non-মাহরাম (যার সাথে বিবাহ সম্পর্ক হালাল) নারী বা পুরুষের সাথে নির্জনে একত্রিত হওয়া যাবে না। না বাস্তবে, না virtual world এ, আর না মোবাইলে কথা বলার মাধ্যমে। ইহা স্পষ্ট হারাম ও ব্যাভিচারের শামিল। ব্যভিচার না করেও আপনার আমলনামায় ব্যাভিচারের পাপ লিপিবদ্ধ হবে। --------------------­------------------
অনেকে আবার পরিবারেরর অনুমতি নিয়েই প্রেম করে। ভবিষ্যতে তাদের বিয়ে দেওয়া হবে এরকমটা অনেক পরিবার থেকে ঠিক করে রাখা হয়।
আফসোস এসব মূর্খ পরিবারের জন্য! যারা তাদের সন্তান কে যিনা করার অনুমতি দিয়ে দিলো এবং নিজেরাও যিনার পাপে জর্জরিত হলো। (প্রেম করা এবং অতীব প্রয়োজন ছাড়া কথা বলাও যে ব্যভিচারের শামিল তা আগেই প্রমান করা হয়েছে)।
অতএব, পরিবারিক, ব্যক্তিগত ও সামাজিক ভাবে প্রেম নামক ব্যভিচার কে প্রতিরোধ করুন। ছ্যাকাঁ খাওয়া player গুলা প্রিয়/প্রিয়ার জন্য কান্নাকাটি বন্ধ করুন। জান, প্রান, টুনি পাখি এমনকি দোস্ত বলে ডাকাও বন্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত নসিব করুন। তরুন-তরুনীদের পার্কের দিক থেকে দ্বীনি খেদমতের পথে ধাবিত হওয়ার তৌফিক এনায়েত করুন।আমিন!

Tuesday, December 13, 2016

ফ্রিল্যান্সিংয়ের বাজারে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে


বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের বাজারে বাংলাদেশ গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং–বিষয়ক প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান কোডারসট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা জন-কায়ো ফেবিগ সম্প্রতি এ কথা বলেন। 
ফেবিগ বলেন, বিশ্বজুড়ে ১ কোটি ৬০ লাখের বেশি ফ্রিল্যান্সার কাজ করছেন। ২০২০ সাল নাগাদ ফ্রিল্যান্সারদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২০ কোটিতে। কাজের সুবিধার কথা মাথায় রেখে প্রচলিত কাজ ছেড়ে অনেকেই ফ্রিল্যান্সিংয়ে ঢুকছেন। ফ্রিল্যান্সিংয়ের বাজারে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। পাঁচ লাখের বেশি ফ্রিল্যান্সার বাংলাদেশ থেকে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করছেন। এই মার্কেটপ্লেসে দক্ষ ফ্রিল্যান্সারদের চাহিদা বেশি।